একটা সময় পরে জীবনে একটা সময় আসে, যেসময় আমাদের মেনে নেওয়া উচিত যে, আমাদের সময়টা আমাদের নয় ... আর যা আমাদের নয়, তার জন্য আমরা প্রচুর সময় অযথা নষ্ট করেছি ... একটা সময় পরে জীবনে এমন একটা সময় আসে যখন আমরা বুঝি এবার সেই সময় এসেছে যখন আমাদের পুরনো সময় থেকে নিজেদের বের করে নতুন একটা সময় শুরু করতে হবে ... ছেড়ে রাখা একটি বৃত্ত কে আমাদের নিজেদেরই সম্পূর্ণ করতে হবে ... বুঝি প্রথম প্রেমিক, দ্বিতীয় চাঁদ, তৃতীয় ছাগল ছানা বা চতুর্থ বাঁদর হয়ে বেঁচে থাকার চেয়ে পঞ্চম বিটলস হয়ে বেঁচে থাকার চ্যালেঞ্জ টা নিতে হবে এবার ... বুঝি সময় এসেছে নতুন গল্প শুরু করার ... একটা পজিটিভ, ফিল গুড, বৃত্তাকার গল্প ... যা পরে কোনো কোনো ফিল্ম ডিরেক্টর অন্তত আমার কাছে আসবেন আর এসে কয়েক লক্ষ্য টাকায় সেই গল্পের রাইট কিনে একটা রঙ্গীন হিন্দি ছবি বানাবেন ... আর বোঝাবেন, আমার এই শাল পাতা বা মাটির ভাঁড়ের মত জীবন ও ততটা ফালতু বা অদৃশ্য নয় ... বোঝাবেন, এই দিয়ে কোনো বুদ্ধুর গল্প না হলেও একটা পঞ্চম বিটলস এর গল্প বলা যেতে ই পারে ...
(SOURCE : বৃত্ত by স্মরণজিত চক্রবর্তী)
No comments:
Post a Comment